খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

কয়রা প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


সুন্দরবনে অভিযান চালিয়ে সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ । এ সময় তাদের নিকট হতে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠসহ ২ টি নৌকা জব্দ করা হয়। এরা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। 
জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিবসা টহল ফাঁড়ির অধীনস্থ আড়বাওন খাল এলাকা থেকে এ সকল কাঠসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন কালাবগী গ্রামের খোকন গাজী, বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ির দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন এ ব্যাপারে আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

প্রিন্ট

আরও সংবাদ