খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকের হুমকি

রামপালে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

রামপাল প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


রামপালের গিলাতলা বাজারে সরকারি রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকালে গিলাতলা বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের দোকান মালিকেরা এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ব্যাবসায়ীরা অভিযোগ করেন, রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির বিপরীতে যে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত সীমিত এবং বাজার এলাকার প্রকৃত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, অধিগ্রহণের ফলে প্রায় ২৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হবে, যা অনেক পরিবারকে জীবিকা সংকটে ফেলবে। তাই ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণের আহŸান জানান তারা।
এসময় তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম-এর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দ্রুত পর্যালোচনা করে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং সুষ্ঠু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষ হওয়ার পরপরই ইসরাফিল নামে এক ব্যক্তি মানববন্ধন করা ব্যাবসায়ীসহ সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকের হুমকি দেন। হুমকিদাতা ইসরাফিল বলেন, জনস্বার্থের রাস্তা নির্মাণে কেউ বাঁধা দিলে তাকে দেখে নেওয়া হবে। সাংবাদিকেরা তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলে সে তেলেবেগুনে জ্বলে ওঠে। এতে বাজারের ব্যাবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের জোর হস্তক্ষেপ কামনা করেন। আলোচিত ইসরাফিলের বিরুদ্ধে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হওয়ায় খাল দখলবাজদের তালিকা হচ্ছে বলে রামপাল উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ