খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন

দিঘলিয়া প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সোমবার দিঘলিয়ার ফাতেমা মেমোরিয়াল হাইস্কুলে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আশ্বাস প্রকল্পের আওতায় এবং রূপান্তরের আয়োজনে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  সুজন দাস গুপ্ত । সম্মানিত অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ও উপজেলা আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস।
কর্মসূচীর শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্ল্যা সাজ্জাদুল ইসলাম মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্য, মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীদের শপথ করান। শপথ গ্রহণ শেষে “স্বাক্ষরে প্রতিবাদ, মানব পাচার নিপাত যাক” এই প্রতিপাদ্যে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর শেষে শিক্ষার্থীদের ভিডিও ডক্যুমেন্টারি দেখানো হয়। এছাড়া “মানব পাচার একটি অপরাধ-প্রতিরোধ আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় তানিমা হোসেন, তারিন ইসলাম ঐশী, সোয়াইবা খান, ফারহানা আবিদা, রুবাইয়া তাসনিম বৃষ্টি এবং ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে মোঃ তাজানু, জান্নাতুল ফেরদৌস, নাইঈমা ইসলাম, তোফায়েল ও জীম বিজয়ী হন। ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি  ইঞ্জিনিয়ার  ওয়াহিদ মুরাদ,  সহকারী শিক্ষক কে এম মশিয়ুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আক্তার হোসেন, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, সিটিআইপি সদস্য তন্দ্রা দাস, মাবিয়া খাতুন, আয়েশা আক্তার মেঘলা কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুছ হাছিন রিপা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ