খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

কাউখালীতে ৮৯০ লিটার ডিজেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


পিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ৮৯০ লিটার ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলা উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ও র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার এবং তপন কুন্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ না থাকার অপরাধে পেট্রোলিয়াম আইনে জ্বালানি ব্যবসায়ী আনসার তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৮০০ লিটার ডিজেল জব্দ এবং তপন কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা এবং  ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। অপর দিকে উত্তর বাজারে ব্যবসায়ী রতন দাসকে  ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ