খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের উঠান বৈঠক

রূপসা প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদের নির্বাচনী উঠান বৈঠক মঙ্গলবার বিকালে বাগমারা ব্যাংকের মোড় সংলগ্ন মিল্টনের বাড়িতে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সমাজসেবক জাহাঙ্গীর হোসেন। এরপর তিনি গোডাউন মোড়সহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, মাঈনুল হাসান, আবুল বাশার, আলামিন শেখ, রাজন শেখ, পলাশ, সালেহা বেগম, মিল্টন, রূপসী, আলেয়া বেগম, মৌসুমি, রাহাদুল, মহারাজ, জিয়াউর, হাসান রশিদ, সোহেল শেখ, কবির আলী হোসেন, মহারাজ ফারাজী, মান্নান, মনিরুল, সালমা, বাবর আলী, নিপা ফেরদৌসি, আয়েশা, মনিরা, রূপা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ