খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট সমিতির নির্বাচন ৯ মে

২১ পরিচালকের বিপরীতে আনন্দমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২৯টি

খবর বিজ্ঞপ্তি |
০১:২০ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


খুলনা সেনিটারী এন্ড ডোর মার্চেন্ট এসোসিয়েশনের দ্বি- বার্ষিক নির্বাচন ৯ মে। ১০৭ জন ভোটার নির্বাচিত করবেন ২১ পরিচালক। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। 
২৯ প্রার্থী তাদের সমর্থক ও শুভাকাক্সিক্ষদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের নিকট জমা দেন মনোনয়নপত্র। এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা সদস্য কাজী মোতাহার রহমান ও মোঃ আনিসুর রহমান। প্রার্থীদের ব্যালটের সিরিয়াল লটারীর মাধ্যমে সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হয়। 
নির্বাচিত ২১ জন পরিচালকের মধ্য থেকে ১ জন সভাপতি, ২ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক, ১জন প্রচার সম্পাদক মোট ৯ জনকে কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বাচিত করবেন। 
নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বিধায় সকল ভোটার ও প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা করার আহŸান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি।   
 

প্রিন্ট

আরও সংবাদ