খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

আমেরিকার সাথে গোলামীর বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:২০ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


আমেরিকার সাথে গোলামীর বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খুলনায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের উদ্যোগে মঙ্গলবার নগরীর পিকসার প্যালেস মোড়, স্যার ইকবাল রোড, হেলাতলা, মহেন্দ্র দাস মোড়, ক্লে রোড প্রভৃতি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। 
উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা আহবান জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ জাসদের মহানগর সভাপতি রফিকুল ইসলাম খোকন, সিপিবির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাসদ মহানগর নেতা আব্দুল করিম। 
নেতৃবৃন্দ বলেন, ইউনুস সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ মার্চ আমেরিকার সাথে গোলামীর বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে যা অন্তর্বতী সরকারের নৈতিকতা পরিপন্থী ও দেশের স্বার্থ বিরোধী। নেতৃবৃন্দ এই অসম গোলামী বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহŸান জানান। নেতৃবৃন্দ আগামী ২৭ এপ্রিল ঢাকায় গণ জমায়েত ও জাতীয় সংসদ অভিমুখে যাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান।
 

প্রিন্ট

আরও সংবাদ