খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:২১ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের  (রেজিঃ-১১) সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে। নির্বাচিত সভাপতি মোঃ বাবুল গাজীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির, মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমান, উপদেষ্টা শেখ আব্দুল লতিফ, দর্জি কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবু, নুর আলম, আব্দুল জলিল, মোঃ রিপন, সাব্বির, হযরত, নাঈম, গৌতম, আকবর, বাদল, মোস্ত, সবুজ, লাবু, নিউমার্কেটের প্রতিনিধি নাছিমা আক্তার, শাহ আলম, হেলেনা, তাসলিন প্রমুখ।
খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের গঠনতন্ত্রের বহির্ভূত বে-আইনি কর্মকান্ডে লিপ্ত থাকায় কার্যনির্বাহী কমিটির ৪ জন কর্মকর্তা যথাঃ-(১) সহ-সভাপতি সোয়েব, (২) সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, (৩) সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল ও (৪) সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গণকে বহিস্কার করা হয়। সভাপতি মোঃ বাবুল গাজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে।

 

প্রিন্ট

আরও সংবাদ