খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

জেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা

মে দিবস পালনে বর্ণাঢ্য কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:২১ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শ্রমিকদল নেতা শেখ মনিরুল ইসলাম, মোঃ ইউনুস আলী, শাহাবুদ্দিন লাবু, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ, শ্রমিক নেতা আকবর হোসেন খান, নাজমুল হাসান, শেখ আবদুল কাদের, সিকান্দার শেখ, আব্দুর রাজ্জাক, আজিম হাওলাদার, শেখ ইব্রাহিম হোসেন, ইসমাইল হোসেন মোড়ল, পংকজ দেবনাথ, লাভলু শেখ, জালাল হাওলাদার, মুরাদ হোসেন, ইলিয়াস হোসেন, খায়রুল মল্লিক, আবুবকর মোল্লা, মাহাবুব হোসেন মিন্টু, শহিদুল ইসলাম ও আমির হোসেন প্রমুখ। 
সভায় আগামী ১ মে মহান শ্রমিক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ