খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

নগরীর ছোট বয়রা ডাক্তার পাড়ায় চক্ষু ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি |
০১:২১ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


নগরীর ছোট বয়রা ডাক্তারপাড়াস্থ নিজস্ব ভবনে চক্ষু রোগের চিকিৎসা ও ছানি রোগীর অপারেশনের লক্ষ্যে ক্যাম্পের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মোট ১২০জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে থেকে ৫০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করে খুলনার তিলকে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়।
ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন ব্যাপারী ১৯ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সোহেল, জেনারেল সেক্রেটারী প্রদীপ ভাদুড়ী, ম্যানেজার পম্পা দত্ত, কোষাধ্যক্ষ মোঃ রাসেল হাওলাদার, হাসপাতালের সমন্বয়ক (মাকের্টিং) মোঃ মুশফিকুর রহমান।

 

প্রিন্ট

আরও সংবাদ