খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

অভয়নগরে অবৈধ তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

অভয়নগর প্রতিনিধি |
০১:২৩ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


যশোরের অভয়নগরে সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুত করা এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত পুষ্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে উপজেলার সুন্দলী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। দণ্ডপ্রাপ্ত পুষ্পল কবিরাজ ওই গ্রামের অমর কবিরাজের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে পুষ্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভেতর থেকে ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, লাইসেন্স ছাড়া ও নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল মজুত করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত তেল আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপুর তত্ত¡াবধানে এই অভিযান পরিচালিত হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ