খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

কেশবপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি |
০১:২৫ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


কেশবপুরে মাঠে গরু-ছাগলের ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা সেচ মোটরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইফুল বিবি (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের উত্তর মাঠে ঘটনাটি ঘটে। ওই নারীর স্বামীর নাম আব্দুল গফ্ফার। বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল­াহ আল মামুন।
এলাকাবাসী জানায় মইফুল বিবি সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের উত্তর মাঠে ঘাস কাটতে গিয়ে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে মাঠে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া অবস্থায় দেখতে পান। ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

প্রিন্ট

আরও সংবাদ