খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাব নির্বাচন

আরজি উজ্জলের প্রার্থীতা প্রত্যাহার

খবর বিজ্ঞপ্তি |
০৩:৩৪ এ.এম | ২৩ এপ্রিল ২০২৬


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রবিউল গাজী উজ্জ্বল। গতকাল বুধবার নিজের ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
পরে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মারফতে তিনি জানান, আগামী ৩০ এপ্রিল খুলনা প্রেসক্লাব নির্বাচনে পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে একজন মনোনীত প্রার্থী ছিলাম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমার পক্ষে নির্বাচন থেকে সরে আসা প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই উক্ত নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।
আগামী ৩০ এপ্রিল পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ বশির হোসেন ও শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের এবং প্রেসক্লাবের উন্নয়নের লক্ষ্যে ভোটের মাঠে প্রতিদ্ব›িদ্বতা করবেন। সাংবাদিক ভাইয়েরা, আমাকে নয়, এই দু’জনের মধ্যে যাকে যোগ্য মনে হয়, অবশ্যই তাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয়ী করবেন। সাংবাদিক ভাইয়েরা, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমি আপনাদের সকলের কাছে আবারও ক্ষমা প্রার্থী। আমি জানি আপনারা সকলেই আমাকে ভালোবাসেন, আর আমিও চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ