খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

সেলাই মেশিন বিতরণকালে কেসিসি প্রশাসক মঞ্জু

দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরি

খবর বিজ্ঞপ্তি |
০৩:৩৬ এ.এম | ২৩ এপ্রিল ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরি। আর নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলী কার্ডের প্রচলন করেছেন এবং পাইলট ভিত্তিতে এ কার্যক্রম শুরুও করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সকল ওয়ার্ডের নারীদের এ কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন। 
গতকাল বুধবার সকালে নগরীর নিরালা আবাসিক এলাকায়  বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দরিদ্র মানুষের আয়বৃদ্ধিমূলক দর্জিবিজ্ঞান কর্মসূচির আওতায়  বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে এ সেলাই  মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক সুবিধাবঞ্চিত ১৪ জন নারীর মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করেন। 
সরকারের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে জনহিতকর এ উদ্যোগ গ্রহণ করায় কেসিসি প্রশাসক সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বেচ্ছাসেবী অন্যান্য সংস্থাসমূহকে এমন জনহিতকর কাজে এগিয়ে আসার আহŸান জানান এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে কেসিসি’রও যা যা করা প্রয়োজন তা করা হবে বলে তিনি আশ^াস্ত করেন।
সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, জেলা উপ-আঞ্চলিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন ও কেসিসির সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহকারী পরিচালক বনশ্রী ভান্ডারী। 
এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মোনাজাতের মধ্য দিয়ে নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার বায়তুল ঈমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের উদ্বোধন করেন। খুলনা সিটি কর্পোরেশন ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এ ঈদগাহ ময়দানটির আধুনিকায়ন করা হয়। ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
পরে তিনি নিরালা পার্কের উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে আরও আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ