খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

খুলনার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বালক বালিকা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫-২৬ এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে খুলনা জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বালক বালিকাদের এ্যাথলেটিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুুন ও  বেলুন উড়িয়ে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ফুটবল কোচ শেখ আশরাফ হোসেন, এ্যাথলেটিক্স কোচ মোঃ আমির আলী, মোঃ আবুবক্কার, শেখ ইদ্রিস আলী।  সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খুলনা মোঃ আলীমুজ্জামান।

প্রিন্ট

আরও সংবাদ