খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

খুলনায় নৌ-পরিবহন মালিক গ্রুপের বিতর্কিত সভা আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৯ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্র“পে গঠনতন্ত্র লঙ্ঘন ও অনিয়মের যে ‘মহোৎসব’ চলছিল, তার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল সিনিয়র সিভিল জজ (ভারপ্রাপ্ত), সদর আদালত, খুলনা সংগঠনটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) ওপর অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেছেন।
আদালতের এই আদেশের ফলে আগামী ২৫ এপ্রিল (শনিবার) নগরীর ‘ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ অনুষ্ঠিতব্য মালিক গ্রুপের বিতর্কিত সেই বিশেষ সাধারণ সভাটি স্থগিত হয়ে গেছে।
আদালত সূত্রে জানা যায়, মালিক গ্র“পের বর্তমান কার্যনির্বাহী পরিষদ সংঘবিধি (আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন) এর ১৩(১)(গ) ধারা সরাসরি লঙ্ঘন করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাব-কমিটির আহŸায়ক মনোনীত করে। এর মধ্যে হাফিজুল ইসলাম চন্দনকে সিরিয়াল প্রথা বাস্তবায়ন, ডেমারেজ বিল যাচাই ও গঠনতন্ত্র সংশোধন বিষয়ক সাব-কমিটির আহŸায়ক করা হয়। এছাড়া শামসুল আলম রাজীবকে আইটি বিষয়ক এবং মোসাঃ রেহানা পারভীনকে মহিলা বিষয়ক সাব-কমিটির আহŸায়ক মনোনীত করা হয়।
সংক্ষুব্ধ পক্ষ আদালতে আবেদন করলে বিজ্ঞ বিচারক অভিযোগের প্রাথমিক সত্যতা ও সার্বিক বিষয় আমলে নেন। বিশেষ করে, গঠনতন্ত্র সংশোধন বিষয়ক সাব-কমিটির আহŸায়ক মনোনয়নে নজিরবিহীন বিধি লঙ্ঘন এবং ইজিএম-এর আলোচ্যসূচির ২ নম্বর ক্রমিকে গঠনতন্ত্র সংশোধন ও সংযোজনের বিষয়টি থাকায় আদালত ওই সভার ওপর অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা (Ad-Interim Injunction) জারি করেন। একই সঙ্গে, কেন বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী ও অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার স্থায়ী আদেশ প্রদান করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উলে­খ্য, গত ১০ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে হওয়ার পর এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সংগঠনের সংবিধান ও আইন অমান্য করে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রতিবেদনে উলে­খ করা হয়েছিল, কীভাবে সাধারণ মালিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিশেষ কিছু ব্যক্তিকে সুবিধা দিতে সাব-কমিটি গঠন ও গঠনতন্ত্র পরিবর্তনের পাঁয়তারা চলছিল। 
সংবাদটি প্রকাশের পর মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়, যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।
এদিকে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে সংগঠনের মহাসচিব মোঃ মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদালতের সাময়িক নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ এপ্রিলের বিশেষ সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
সাধারণ মালিকদের মতে, বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুর্নীতির যে চিত্র ফুটে উঠেছিল, আদালতের এই আদেশের মাধ্যমে তার নৈতিক বিজয় হয়েছে। এখন সংগঠনের স্বচ্ছতা ফেরাতে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি।
 

প্রিন্ট

আরও সংবাদ