খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

কুয়েটের সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৫ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম (বিশেষ) সভায় গৃহীত সিদ্ধান্ত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২৩ (৫) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণকালে অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নতুন ডীনকে অভিনন্দন জানান এবং অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তাঁর সাফল্য কামনা করেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ পূর্বে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, একাধিকবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাধিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ