খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

কেএমপির শীর্ষ দুই কর্মকর্তাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৫ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ ডিআইজি পুলিশ অধিদপ্তর, ঢাকায় এবং ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা পুলিশ সুপার খুলনা হিসেবে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টিায় কেএমপির বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের দুজনকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক  প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে তাঁদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ এবং তাঁদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দায়িত্বশীল, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে তাঁদের পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও জনবান্ধব আচরণ আমাদের সবার নিকট প্রশংসিত হয়েছে। তিনি বিদায়ী অতিথিবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের  সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। 
এ সময় কেএমপি’র ডেপুটি কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি কমিশনারবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ