খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার তাজুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৬ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন গতকাল বৃহস্পতিবার।
তিনি খুলনা জেলায় নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে এসপি কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও তার সহকর্মীবৃন্দ।  এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। 
গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার খুলনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম ও অপস্)আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)খায়রুল আনাম, বিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল)মোঃ আমির হামজা, চার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ)সহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ