খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করে চলেছে সরকার : এমপি লবি

ফুলতলা প্রতিনিধি |
০৩:০৮ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্র“তি একে একে বাস্তবায়ন করে চলেছে সরকার। ইতোমধ্যে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্র“তি দেয়ার অনেকগুলো বাস্তবায়িত হয়েছে। বাকি গুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে তিনি জানান। বর্তমান সরকার গ্রাম ও উপজেলা সদরের উন্নয়নের জন্য অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করার জন্য কাজ করতে হবে। 
বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক প্রয়োদনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম সরদার, আহসানুল হক লড্ডন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, বিএনপি নেতা আলমগীর মোল্যা, জুবায়দা রহমান শুরভী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। এ সময় প্রধান অতিথি ২৮০ জন অসহায় ও দুস্থদের মাঝে নগদ এক হাজার টাকা করে প্রদান করেন।       
 

প্রিন্ট

আরও সংবাদ