খুলনা | শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩

নগর জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ২৫ এপ্রিল ২০২৬


জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন যে গত দুই মাসের কর্মকান্ডে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা প্রবল হচ্ছে। জনগণের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বর্তমান বিএনপি’র মধ্যে নীতিগত বা মৌলিক কোনো পার্থক্য নেই। মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় আলোচনা করেন জামায়াতের কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। দাররুল কুরআন পেশ করেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক। শিক্ষা শিবিরে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অধ্যাপক আবু রুবাবা, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আ না ম আব্দুল কুদ্দুস, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মোঃ অলিউল্লাহ, অধ্যাপক জুলফিকার আলী, অধ্যাপক ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এড. শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মাওলানা মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মনোয়ার আনসারী, লবণচরা থানা আমীর মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, হরিণটানা থানা আমীর জিএম সেলিম বাহার, খুলনা সদর থানা সেক্রেটারি মোঃ আব্দুল সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মোঃ মহিউদ্দিন, আড়ংঘাটা থানা সেক্রেটারি ফিরোজ আহমেদ তুহিন প্রমুখ। দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মহানগরী আট শতাধিক রুকন অংশগ্রহণ করেন। এতে সংগঠনের আদর্শ, কর্মপদ্ধতি, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে আরও বেগবান করার জন্য রুকনদের প্রতি আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ