খুলনা | শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩

কৃষকের ভাগ্য উন্নয়নে খাল খননের কোনো বিকল্প নেই : লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:০৩ এ.এম | ২৫ এপ্রিল ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, কৃষকের ভাগ্য উন্নয়নে পলিভরাটি নদী খাল খননের কোন বিকল্প নেই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের ভাগ্যের উন্নয়ন করতে হলে ঝুঁকিপূর্ণ নদী খাল খননে মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে। 
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায়  উপজেলার সাহস ও ভান্ডারপাড়া ইউনিয়নের ডোলভাঙ্গার খাল হতে কাঁঠবুনিয়া বড় দোয়ানী হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রানদী পর্যন্ত পুনঃ খনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের অর্থায়নে বরাদ্দকৃত ১ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে ৫ কিলোমিটার নদী খাল খনন কাজের উদ্বোধন করা হলো। এর ফলে জলাবদ্ধতা এলাকার পানি নিষ্কাশন হবে। আর কৃষিজীবি মানুষ তাদের কাক্সিক্ষত ফসল উৎপাদন করতে সক্ষম হবে এবং ভাগ্যের উন্নয়ন ঘটবে। ইজিপিপি কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নদী খালের পুনঃ খনন কাজের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম। 
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাহস ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুর রহমান, জেলা কৃষক দল নেতা মোল্লা কবির হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ সরোয়ার হোসেন, খান ইসমাইল হোসেন, গাজী আব্দুল হালিম, খান আসাদুজ্জামান মিন্টু, মাস্টার আইয়ুব হোসেন, মশিউর রহমান লিটন, শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন কবিরাজ, মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিহান, বিএনপি নেতা শেখ জামিনুর রহমান, হেমায়েত রশিদ খান, জিয়াউর রহমান জীবন, হালদার শাহাদাত হোসেন, নাজমুল হুদা মিঠু, আব্দুর রশিদ, আবু হাসান, ছাত্রদল নেতা মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ