খুলনা | শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০৪:১০ পি.এম | ২৫ এপ্রিল ২০২৬


নড়াইলের সদরে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সদরের বরাশুলার রেললাইনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি। দুপুর ১টার দিকে সদরের বরাশুলা এলাকায় রেললাইনে হাঁটছিলেন ওই মা ও ছেলে। এ সময় ওই ট্রেনে কাটা পড়েন দুজন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

ছেলেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নদর সার্কেল) সো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মা ও ছেলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।’

প্রিন্ট

আরও সংবাদ