খুলনা | রবিবার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩

রায়েরমহল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তথ্য বিবরণী |
১২:৪৯ এ.এম | ২৬ এপ্রিল ২০২৬


খুলনা রায়েরমহল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা যেমন শিক্ষার্থীদের আনন্দ দেয়, তেমনি স্বাস্থ্য ভালো রাখে। এজন্য প্রতিদিনই ক্রীড়া চর্চা করা প্রয়োজন। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে। তিনি রায়েরমহল মহাবিদ্যালয়ের উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান ও মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী। 
রায়েরমহল মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান রোকসানা পারভীন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ