খুলনা | রবিবার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নগরীতে ১১ দলীয় ঐক্য’র গণমিছিল

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ২৬ এপ্রিল ২০২৬


মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেছেন, গণভোটের রায় মেনে না নেওয়ার অর্থ হচ্ছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান জাতিকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে এখন জনরায় মেনে নিচ্ছে না। কীভাবে জনরায় বাস্তবায়ন করা লাগে জনগণ সেটি ভালো করেই জানে। সোজা পথে না আসলে জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় বক্তৃতা করেন এনসিপি মহানগর সংগঠক আহমদ হামীম রাহাত ও সাইফ নেওয়াজ, নগর খেলাফত মজলিসের সভাপতি হারুন অর রমীদ, মহানগর খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল্লাহ মাহমুদী, নগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জুলাই যোদ্ধা মোঃ হুযাইফা।
এ সময়ে মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খুলনা এনসিপি সংগঠক মাহমুদ হাসান ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের এইচএম সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাকিব প্রমুখ। পরে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর শিববাড়ী মোড়, ময়লাপোতা মোড়, সাতরাস্তা মোড় হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। 
সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’Ñএমন নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। নেতাকর্মীরা গণভোটের পক্ষে ও সরকারের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

প্রিন্ট

আরও সংবাদ