খুলনা | রবিবার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩

মোল্লাহাটে ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি |
০৬:০৯ পি.এম | ২৬ এপ্রিল ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে ব্যাটারি চালিত অটো ভ্যানের নিচে চাঁপা পড়ে সাফিদ লস্কর নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) উপজেলার মেঝের গাওলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু মেঝের গাওলা গ্রামের রাশেদ লস্করের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশু সাফিদ লস্কর বাড়ি থেকে রাস্তা পার হয়ে একটি দোকানে যাচ্ছিল। এমন সময় দ্রুতগামী একটি অটো ভ্যানের চাকার নিচে পড়ে। পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা রস্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় কিছুসময় পর শিশুটি মারা গেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, দুর্ঘটনার বিষয়টি অব্গত হয়েছি। মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রিন্ট

আরও সংবাদ