খুলনা | রবিবার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩

সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ

খবর প্রতিবেদন |
০৬:১৯ পি.এম | ২৬ এপ্রিল ২০২৬

 

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে সরকার।

গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সৈয়দ আবদালকে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ