খুলনা | সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ১৮৩ রানের টার্গেট

ক্রীড়া প্রতিবেদক |
০৪:১১ পি.এম | ২৭ এপ্রিল ২০২৬

 

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউজিল্যান্ড। দারুণ শুরুর পর একসময় ১০ ওভারে ২ উইকেটে ১০০ রানে পৌঁছে গিয়েছিল কিউইরা। তবে মাঝের ওভারগুলোতে রিশাদ হোসেন, মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবের উইকেটে ম্যাচে ভালোভাবেই ফেরে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেন কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার। টিম রবিনসন শূন্য রানে রানআউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে দ্রুত রান তোলেন দুজন। ক্লিভার ৫১ রান করে রিশাদের বলে এলবিডব্লিউ হন। এরপর ক্লার্কও তুলে নেন নিজের প্রথম টি-টোয়েন্টি ফিফটি; ৩৭ বলে ৫১ রান করে তিনিও রিশাদের শিকার হন।

শুরুটা বিধ্বংসী হলেও মাঝপথে ছন্দ হারায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকবসকে ফেরান তানজিম, আর ডিন ফক্সক্রফটকে বোল্ড করেন মেহেদী। ১০০/২ থেকে ১৩০/৫—এই ধসে বড় সংগ্রহের পথে কিছুটা লাগাম পড়ে কিউইদের।

তবে শেষদিকে অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসনের ব্যাটে আবার রান বাড়ায় নিউজিল্যান্ড। কেলি ৩৯ রান করে শরিফুল ইসলামের বলে তানজিমের হাতে ক্যাচ দেন। ক্লার্কসন ১৪ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে ১৭৬ পর্যন্ত নিয়ে যান।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। তানজিম, শরিফুল ও মেহেদী নেন একটি করে উইকেট। বড় লক্ষ্য হলেও ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের জন্য রান তাড়া করার সুযোগ এখনো ভালোভাবেই আছে।

প্রিন্ট

আরও সংবাদ