খুলনা | সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০৪:৩১ পি.এম | ২৭ এপ্রিল ২০২৬


খুলনার পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড়ভাই বিরেন্দ্র নাথ বৈরাগী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল)  সকাল ৯টার দিকে উপজেলার নাভাই (রামচন্দ্র নগর) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মাদার বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিরেন্দ্র নাথ বৈরাগী ও তার ছোট ভাইয়ের সাথে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। সোমবার সকালে তাদের বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।  এক পর্যায়ে ছোট ভাই ধাক্কা দিলে ঘটনাস্থলে বড় ভাই বিরেন্দ্র নাথ বৈরাগীর মৃত্যু হয়। ঘটনার পর পরই ছোটভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন, বিরেন্দ্র নাথ বৈরাগী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। ছোট ভাইয়ের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, সুরাতহাল রিপোর্ট শেষে ময়নতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হসপাতালে প্রেরণ করা হবে। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ছোট ভাইকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

প্রিন্ট

আরও সংবাদ