খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

ভান্ডারিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ২৮ এপ্রিল ২০২৬


পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। সোমবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা উভয় বিভাগেই প্রাণবন্ত ও প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
বালক বিভাগে ধাওয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় উত্তর পৌকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী দলের পক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ২ গোল, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিম ২ গোল এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ১ গোল করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ওহিদুজ্জামান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাবেক যুগ্ম-আহŸায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, যুবদলের সদস্য সচিবসহ  স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ