খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

রূপসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রূপসা প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ২৮ এপ্রিল ২০২৬


রূপসা উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল সোমবার  বিকালে অনুষ্ঠিত হয়। শিশুদের প্রাণচঞ্চল অংশগ্রহণ, দৌড়-ঝাঁপ ও দর্শকদের উচ্ছ¡াসে মুখর হয়ে ওঠে রূপসার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ।
প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালিকাদের মধ্যে। এতে টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালকদের মধ্যে। এতে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটি ইউনিয়নের নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ বালিকা খেলোয়াড় নির্বাচিত হয় সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ীতা রানী শীল এবং শ্রেষ্ঠ বালক ও সেরা গোলদাতা নির্বাচিত হয়  নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তারিফ মোল্লা। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ, লালু, আলী আকবর, সুমন রাজু ও আজিজুর রহমান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক বিসিবি পরিচালক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান।  সময়ে উপস্থিত ছিলেন  খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন  ।প্রধান শিক্ষক শ্যামল দাস ও ফারহানা আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, মোঃ আলীমুজ্জামান, প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, এসএম সত্তার, লুৎফর রহমান, অজয় দাম, রমেশ বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকি, শহিদুল আলম সিদ্দিকী, শাবানা, জাবেরা পারভিন, পারভিন সুলতানা, সহকারী শিক্ষক এস এম রাকিবুল হক প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ