খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

ক্যাব খুলনার উদ্যোগে সচেতনতামূলক সভায় খুবি উপাচার্য

ভোক্তা অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা নেই

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ২৮ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, ভোক্তা অধিকার আইনের যথাযথ ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা নেই। অথচ ভোক্তার অধিকার সুরক্ষিত হলে দেশের প্রায় ৫০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনের নেতৃত্ব দিতে হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সঠিক জ্ঞান ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।
গতকাল সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনার উদ্যোগে আয়োজিত ‘ভোক্তা-অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ শীর্ষক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। বিভিন্ন ধরনের প্রতারণার বিরুদ্ধে কি ভাবে আইনী প্রতিকার পাওয়া যায় সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের অবহিত করেন।
এছাড়া অনুষ্ঠানে পরিবেশ দুষণকারী ফসিল জ্বালানীর বিপরীতে নবায়নযোগ্য ক্লিন জ্বালানী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকারীরা বলেন, ফসিল জ্বালানী অর্থৎ তেল, কয়লা ইত্যাদির বিকল্প এবং পরিবেশ বান্ধব জ্বালানীর মধ্যে আছে সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ এবং বায়োমাস। যত দ্রæত সম্ভব পরিবেশ সুরক্ষায় ফসিল জ্বালানীর বিকল্প হিসেবে আমাদের ক্লিন জ্বালানী নির্ভর বিদ্যুৎ ব্যবস্থা যেমন সৌর বিদ্যুৎ বায়ু শক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা উচিৎ বলে বক্তারা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। ক্যাব-খুলনার সহ-সভাপতি এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিডের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। এ সচেতনতামূলক সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ