খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

গুলশানে হাসপাতাল থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০২:২২ পি.এম | ২৮ এপ্রিল ২০২৬


রাজধানীর গুলশানের বারিধারায় একটি হাসপাতাল থেকে শামিম সলিম কাসিম (৬৭) নামে ভারতীয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বারিধারার কন্টিনেন্টাল হাসপাতাল থেকে মরেদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া শামিম সলিম কাসিম ভারতীয় (কাশ্মীর) নগরিক। তার বাবার নাম আমিন বাচুয়ালি।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম জানান, শামিম সলিম কাসিম গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন। মঙ্গলবার সকালে বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, সুরতহাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

প্রিন্ট

আরও সংবাদ