খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করতে তৎপর সরকার, স্থবিরতা কাটবে দ্রুতই

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২৯ এপ্রিল ২০২৬


ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজণর করতে ক‚টনৈতিক তৎপরতা জোরদার করেছে বর্তমান সরকার। যার ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।  এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘প্রতিবেশী ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ ইতোমধ্যে কার্যকর পর্যায়ে রয়েছে।’ মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিণ প্রশ্নের জবাবে সরকারের এমন অবস্থান ও আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। 
তিনি জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ এবং দুই দেশের জনগণের মধ্যকার সুদৃঢ় বন্ধন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।’
ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে ড. খলিলুর রহমান সংসদকে অবহিত করে জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজণর করতে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অণ্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। 
তিনি আরও জানান, ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহŸান জানানো হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে দ্রæতই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ