খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩

সংসদের রীতি মানায় প্রধানমন্ত্রীর প্রশংসায় স্পিকার

খবর প্রতিবেদন |
০৭:০০ পি.এম | ২৯ এপ্রিল ২০২৬

 

সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন। আইনমন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ফের নিজের আসনে বসেন। রীতি অনুযায়ী সংসদের কোনো সদস্য বক্তব্য দেয়ার সময় তার সামনে দিয়ে যাওয়া যায় না। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন।

বুধবার (২৯ এপ্রিল) মধ্যাহ্ন বিরতির পর বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী। পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই বিষয়টিকে সামনে এনে সেখান থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রীর সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, তাই তিনি দুই সারি পেছনে বসেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আসুন আমরা শিক্ষা গ্রহণ করি।

প্রিন্ট

আরও সংবাদ