খুলনা | বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩

রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

বালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন

রামপাল প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ৩০ এপ্রিল ২০২৬


রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার দুইদিনব্যাপী উপজেলা মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্ব  টুর্নামেন্ট বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। টুর্নামেন্ট কমিশনারের দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম। খেলা পরিচালনা করেন, যথাক্রমে গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম। ফাইনাল খেলায় বড়কাটাখালী সপ্রাবি বালিকা একাদশ ও আদাঘাট সপ্রাবি বালিকা একাদশ অংশ নেয়। টাইব্রেকারে আদাঘাট বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়। অপর ফাইনাল খেলায় কুমলাই সপ্রাবি বালক একাদশ ও গিলাতলা সপ্রাবি বালক একাদশ অংশগ্রহণ করে। এতে কুমলাই একাদশ ২-০ গোলে গিলাতলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে মেডেল ও কাপ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। এ সময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ