খুলনা | বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩

সীমাবদ্ধতা সত্ত্বেও খুমেক হাসপাতালের সেবার মান বাড়াতে কর্তৃপক্ষ অঙ্গীকারবন্ধ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ৩০ এপ্রিল ২০২৬


স্বাস্থ্য খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে অ্যাকটিভ সিটিজেন গ্র“প (এসিজি), সচেতন নাগরিক কমিটি-সনাক খুলনা টিআইবি’র আয়োজনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পরিচালকের কার্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক-খুলনার স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহŸায়ক মোঃ আসাফুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম। শুরুতেই অধিপরামর্শ সভার লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্যাক্টঅ্যাপ’র মাধ্যমে সংগৃহীত তথ্য ও হাসপাতালের সেবা সম্পর্কে সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে উপস্থাপন করেন এসিজি’র সমন্বয়ক শেখ মোঃ জাকির হোসেন।
অধিপরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডাঃ মোঃ আকতারুজ্জামান, উপ-পরিচালক ডাঃ সুজাত আহমেদ, সহকারী পরিচালক ডাঃ কাজী আহসান হাবিব, এসিজি সহ-সমন্বয়ক ইভানা হক ইভা, ইয়েস সহ-দল নেতা আয়শা সিদ্দিকা আনহা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ