খুলনা | বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩

খুবিতে সেলফ-এ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ৩০ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’কৃত ১০টি ডিসিপ্লিনের চ‚ড়ান্ত আবেদন প্রস্তুতির অংশ হিসেবে সেলফ-এ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরির সার্বিক অগ্রগতি পর্যালোচনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য ক্লাস্টার-১ ভুক্ত ১০টি ডিসিপ্লিনের সেলফ-এ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করার আহŸান জানান।
উপাচার্য বলেন, অ্যাক্রেডিটেশন শুধু একটি সনদ নয়, এটি একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার গুণগতমান, গবেষণার উৎকর্ষতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে যে একাডেমিক ও গবেষণামুখী অগ্রগতি অর্জন করেছে, তার ভিত্তিতেই আমরা এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবো।
সভায় ১০টি ডিসিপ্লিনের প্রধান, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ