খুলনা | বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩

দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: দাবি বিদ্যুৎ বিভাগের

খবর প্রতিবেদন |
০১:৩৬ পি.এম | ৩০ এপ্রিল ২০২৬

 

বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাটির দাবি, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বিদ্যুৎ বিভাগ।

এর আগে, গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, পরবর্তী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

তবে এর কয়েকদিন আগে, ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে বাধা তৈরি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছিল না।

এই পরিস্থিতিতে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং চালুর কথাও জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সংসদে বলেন, বৈষম্য কমাতে প্রয়োজনে শহরেও লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ