খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত : নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর আজ

সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ পি.এম | ৩০ এপ্রিল ২০২৬


খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোঃ মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঊষার আলোর সম্পাদক বিমল সাহা। গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
নবনির্বাচিত কমিটি’র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন দৈনিক খুলনা গেজেটের চীফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন নিউজ টোয়েন্টিফোর’র খুলনার রিপোর্টার মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, গ্রীণ টিভি’র খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, চ্যানেল ওয়ান’র খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, খুলনা গেজেটের সাব-এডিটর মোঃ আনিস উদ্দিন এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত। নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট দেন।
নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
অভিনন্দন : নবনির্বাচিত সভাপতি দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোঃ মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ঊষার আলোর সম্পাদক বিমল সাহাসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দ। 
দায়িত্বভার হস্তান্তর : আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নিকট প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ