খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

দেবহাটার ডিআরআরএ’র উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ৩০ এপ্রিল ২০২৬


সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুরে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাদিপুর ডিআরআরএ এর আঞ্চলিক অফিসে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়িত  Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর আওতায় পল­ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সহযোগী প্রতিষ্ঠান ডিআরআরএ টেনিং এন্ড রিসোর্চ সেন্টার-এর পরিচালনায় ফ্যাশন গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং ২ টি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ সিসিপ কো-অর্ডিনেটর আরিফ হোসেন, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাইউম, ডিআরআরএ‘র রিজিওনাল ম্যানেজার জিএম আনজির হোসেন, সেন্টার ইনচার্জ জি এম নুরুন্নবী হাসান, জব প্লেসমেন্ট অফিসার নজিফা খাতুন সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরআরএ এর ফাইন্যান্স ম্যানেজার তরুণ কুমার সরদার।

প্রিন্ট

আরও সংবাদ