খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

কেশবপুর ইউপি মেম্বারের মারপিটে ওষুধ ব্যবসায়ী আহত

কেশবপুর প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ৩০ এপ্রিল ২০২৬


কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী আবুবকর সিদ্দিকের ছেলে তৌহিদুজ্জামান তুহিন (৩৬)কে পিটিয়ে আহত করেছে মজিদপুর ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি। আহত তুহিনকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলায় মজিদপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়াডের সদস্য ও শিকারপুর গ্রামের মোঃ মোহাম্মদ আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৪৫) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ এপ্রিল রাতে মেম্বর পাত্রপাড়া মোড়ে রাস্তার পাশে তৌহিদুজ্জামানের ওষুধের দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময়ে প্রতিবাদ করলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। হামলায় তৌহিদুজ্জামানের একটি হাত ভেঙে যায়। তাকে গুরুতর অবস্থায় উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তার পিতা আবুবকর সিদ্দিক ইউপি মেম্বার মনিরুজ্জামান ও তার পিতা মোহাম্মদ আলীর (৭০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম বলেন একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রিন্ট

আরও সংবাদ