খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

খুলনায় লোক সংস্কৃতি চর্চা ও বৈশাখী সাহিত্য আড্ডা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ০১ মে ২০২৬


বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগার খুলনার আয়োজনে নগরীর বয়রা গণ-গ্রন্থাগার মিলনায়তনে লোক সংস্কৃতি ও বৈশাখী সাহিত্য আড্ডা গণ-গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনোয়ারুল কাদির।
অনুষ্ঠানে লোক সাহিত্য ও সংস্কৃতির উপর আলোচনা করেন খুলনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শংকর কুমার মলি­ক, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী প্রধান স্বপন কুমার গুহ। পরে আবহমান বাংলার কবিতা, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের কবি ও শিল্পীরা।

প্রিন্ট

আরও সংবাদ