খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

নগরীর ১৮নং ওয়ার্ড নাগরিক ফোরামের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ০১ মে ২০২৬


নগরীর ১৮নং ওয়ার্ড নাগরিক ফোরামের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শেখ শওকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ। 
১৮নং ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মসফিকুর হাসান অভির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব সাইদুল ইসলাম সাইদ, আর্শেদা খাতুন মুন্নী, এফতেখারুল হক মেহেদী, আশিকুর রহমান আশিক, মোঃ আলামিন শেখ, মাহমুদা আক্তার মায়া, কুলসুম বেগম, এড. মেহেদী ইনসার, মোঃ শামসুল হক, লাকী রহমান, তৌহিদুর রহমান, ডাঃ রমেন বিশ্বাস, এড. ফেরদৌসী ফারজানা সুমি, মাহমুদা সুলতানা, দিলরুবা রহমান সাথী, মোঃ মশিউর রহমান রঞ্জু, ইকতার উদ্দিন তালুকদার, ফেরারী আক্তার, সালমা আক্তার, সাবেরা সুলতানা, শাহিনুর বেগম, শিল্পী আক্তার ও জোছনা বেগম প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ