খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

মহানগরী এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৬ এ.এম | ০১ মে ২০২৬


খুলনা মহানগরী এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা শহর এরিয়া  প্রোগ্রাম ও ওমেন ইকোনোমিক এমপাওয়ারমেন্ট (ডব্লিউইই) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে। সংস্থাটি নগরীতে শিশুর স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ দরিদ্র পীড়িত, সুবিধাবঞ্চিত, অসহায় শিশু, পরিবার এবং স¤প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। 
কেসিসি প্রশাসক বলেন, বন্দর ও শিল্পনগরী খ্যাত খুলনা মহানগরীতে দেশের প্রায় বিয়ালি­শটি জেলার মানুষের বসবাস এবং বিপুল এই জনগোষ্ঠীর মধ্যে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশী। কেসিসি’র দায়িত্ব নেয়ার পর শহরের মানুষের জীবন যাত্রা সম্পর্কে অর্জিত ধারণার বিবরণ তুলে ধরে তিনি বলেন, তৃতীয় বৃহত্তম এ নগরীর মানুষের সমস্যা অনেক। এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নগরীতে কর্মরত বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমের মধ্যে সমন্বয় করা গেলে অনেক নাগরিক সমস্যা সমাধান সম্ভব বলে তিনি উলে­খ করেন। 
সভায় প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উপস্থিত বক্তারা নিয়মিত কাজের পাশাপাশি শিশুদের ব্যক্তিগণ স্বাস্থ্য শিক্ষার আওতায় আনা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের অভ্যাস গড়ে তোলা, নিম্নআয়ের মানুষের বসতিতে সুপেয় পানির ব্যবস্থা করাসহ চলমান হাম-রুবেলা টিকা থেকে কোন শিশু যেন বাদ না পড়ে তা মনিটরিং করার আহবান জানান। এছাড়া বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি প্রদানের বিষয়টি প্রকল্পভুক্ত করার অনুরোধ জানান। 
ওয়ার্ল্ড ভিশন-খুলনার সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কেন্দ্রীয় ম্যানেজার (হেলথ, নিউট্রেশন এন্ড ওয়াশ) ডাঃ সন্তোষ কুমার দত্ত ও লাইভলিহুড এক্সটার্নাল এনগেজমেন্ট ইউথ ডেভেলপমেন্ট এন্ড আরবান লাইভলিহুড ম্যানেজার মোঃ রুহুল আমিন সরকার। স্বাগণ বক্তৃতা করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের কর্মকর্তা আবেদা সুলতানা এবং সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সময়েল সোম। কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ