খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরণের অপরাধে ৬ মৌয়ালী আটক

কয়রা প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ০১ মে ২০২৬


সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরণের অপরাধে ৬ জন মৌয়ালীকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৬০ কেজি মধুসহ ১ টি নৌকা জব্দ করা হয়। 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভ্রমরখালী টহল ফাঁড়ির অধিনস্থ চরের খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেন, কয়রা উপজেলার শহিদুল সানা, শফিকুল ইসলাম সানা, বিল­াল হোসেন, রফিকুল ইসলাম, হেলাল ও রফিকুল ঢালী। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র মহলদার বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ