খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে ঘের ব্যবসায়ী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০৪ এ.এম | ০১ মে ২০২৬


সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের বিলে একটি মৎস্য ঘেরের বাসায় এ ঘটনা ঘটে। নিহত ঘের মালিক মোঃ সুমন হোসেন (২৮) উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আব্দুল মান্নান মোল­ার ছেলে। 
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিণ একসরা গ্রামের বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভেতরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এ সময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বৃহস্পতিবার আসর নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ