খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

সোনাডাঙ্গায় ১৭নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সভা

ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দলকে শক্তিশালী করার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০৩:০২ এ.এম | ০১ মে ২০২৬


সোনাডাঙ্গা থানার অন্তর্গত ১৭নং ওয়ার্ড মহিলাদলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। ১৭নং ওয়ার্ড মহিলা দলের শিল্পী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন যুগ্ম-আহŸায়ক এড. হালিমা আক্তার খানম। 
নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তারা। 
সভায় নেতৃবৃন্দকে দলীয় কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। 
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত দল গড়ে তুলতে হলে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। 
সাংগঠনিক সভায় মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, নাসরীন হক শ্রাবনী, কাওসারী জাহান মঞ্জু, নিঘাত সীমা, মিসেস মনি, মলি চৌধুরী, এড. কামরুন্নাহার হেনা, রজনী পারভনি, সোনিয়া খান, জেসমিন আক্তার, নার্গিস আক্তার বৃষ্টি, রুবিনা বেগম এবং নাসরিন আক্তারসহ আরও অনেকে। সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। 

প্রিন্ট

আরও সংবাদ