খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

মোংলা পোর্ট পৌরসভার নতুন ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা প্রতিনিধি |
০৭:২১ পি.এম | ০১ মে ২০২৬


মোংলা পোর্ট পৌরসভার নতুন নিজস্ব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করলেন মোংলা-রামপপাল বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে বর্তমান নতুন পৌর ভবন চত্বরে সাড়ে ৮ কোটি টাকার ব্যয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস, এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহ জানান, ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই সময় থেকে বন্দরের একটি ভাড়া ভবন প্রথম শ্রেনীর নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান মোংলা পোর্ট পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পৌরসভার একটি নিজেস্ব ভবন নির্মানের পরিকল্পনা হতে নেয়া হয় এবং সেই প্রকল্পটি বাস্তবায় করা হয়। ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণের শুভ সুচনা শুরু হলো ১ মে শুক্রবার থেকে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার রাজস্বের অর্থায়নে যৌথভাবে এ ভবন নির্মিত হচ্ছে। তিন তলা বিশিষ্ট এ পৌর ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি আগামী ১৮ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করবেন বলে প্রকল্পের মেয়াদ ঠিক রাখা হয়েছে। প্রতিষ্ঠার দীর্ঘ ৫১ বছর পর পৌরসভার নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। আর এই দীর্ঘ সময়কাল বিভিন্ন জায়গায় ভাড়ার ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পৌরসভার নতুন এই ভবনটি নির্মিত হলে পৌরবাসীকে সেবার জন্য আর বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না। আধুনিক সকল নাগরিক সুযোগ-সুবিধা এক ছাদের নিচে পাওয়া যাবে।

তিনি আরো উল্লেখ করেন, এই ভবনটি হবে প্রযুক্তিনির্ভর। এর মাধ্যমে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন কর প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রæত ও স্বচ্ছ হবে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি হবে, যা দাপ্তরিক কাজে গতি আনবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাবে। আজ থেকে এর নতুন যাত্রা শুরু হলো। পৌরসভার নিজেস্ব নতুন ভবনটি শহরের কেন্দ্রবিন্দুতে হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং প্রশাসনের সাথে নাগরিকদের সমন্বয় বৃদ্ধি পাবে। এছাড়া এই ভবনটি শুধু একটি অবকাঠামো নয়, বরং এটি মোংলা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রথম ধাপ বলে উল্লেখ করেণ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

প্রিন্ট

আরও সংবাদ