খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

হাম সন্দেহে একদিনে আরও চার জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০২:৩০ পি.এম | ০২ মে ২০২৬


গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭২ জন, গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ২১৮ জন।

১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।
  
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ